Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সড়ক অবরোধের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৬:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৬:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সড়ক অবরোধের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Manual1 Ad Code

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গত জুলাইতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির দিনে সড়ক অবরোধের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

গ্রেপ্তার তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।

কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ ১৫৫ জ্ঞাত ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তাপস হালদারকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, তাপস হালদারকে গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তাপস হালদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশ এবং তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘিরে সহিংসতায় অন্তত চারজন নিহত হন। দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিতে রীতিমত রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জের বিভিন্ন এলাকা। তাছাড়া এনসিপির কর্মসূচি ও সমাবেশ ঠেকাতে বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

শেয়ার করুন