Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

admin

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ১১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ | ১১:২১ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঢাকায় যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

Manual7 Ad Code

ভোলা প্রতিনিধি:
ভোলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদল নেতা রেজওয়ান আমিন সিফাত (২৫) নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। সিফাতের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন তার বাবা আলাউদ্দিন হাওলাদার, মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। পরিবারের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রেজওয়ান আমিন সিফাতকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলাউদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। সাবেক আওয়ামী লীগ সদস্য মো. হেলাল হাওলাদার, তার তিন ছেলে মোহাম্মদ হাসিব, শাকিব ও শিহাবসহ মো. মঞ্জিল এবং আরও কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে আমার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে তারা আমাদের পরিবারের ওপর নির্যাতন চালিয়ে আসছে। শেষ পর্যন্ত আজ আমার ছেলেকে প্রাণ দিতে হলো। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

Manual6 Ad Code

এ বিষয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন