Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দরগাগেইটের হোটেল জমজম থেকে ফের যুবকের লাশ উদ্ধার

admin

প্রকাশ: ০৫ জুন ২০২৩ | ০৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৫ জুন ২০২৩ | ০৪:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
দরগাগেইটের হোটেল জমজম থেকে ফের যুবকের লাশ উদ্ধার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর দারগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে জাবের হোসেন (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী গ্রামের চান মিয়ার ছেলে।

Manual5 Ad Code

সোমবার (৫ জুন) সকালে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ সোমবার সাকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাবেরের লাশ উদ্ধার করে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন আহমদ।

Manual6 Ad Code

এরআগেও এই হোটেলে থেকে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মোরশেদ (৪৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

শেয়ার করুন