Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল হক

admin

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৫:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৫:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা আরশাদুল হক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী নেতা মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বেলা দুইটার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

Manual8 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাবেক সহসভাপতি আরশাদুল হক। তিনি ছাত্রজীবনে ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন-প্রতিবাদে যুক্ত ছিলেন।

Manual2 Ad Code

বিএনপিতে যোগদানের বিষয়ে আরশাদুল হক গণমাধ্যমকে জানান, আজ বুধবার বেলা দুইটার দিকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বসেছিলেন। তারেক রহমানের সঙ্গে ১০ মিনিটের বেশি সময় তার কথা হয়।

আরশাদুল হক বলেন, দেশ গঠনে একমাত্র তারই (তারেক রহমান) সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে মনে হয়েছে। এই ভিশন ও পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করতে চান। তখন তারেক রহমান আমাকে স্বাগত জানান। তিনি (তারেক রহমান) বলেন, ‘লেটস রিবিল্ড দ্য কান্ট্রি।’

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির প্রাথমিক সদস্যের ফরম পূরণ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তুলে দেন বলে জানান আরশাদুল হক। তিনি বলেন, ‘এখন দল আমাকে যে দায়িত্ব দেবে, সেটা আমি পালন করব। বিএনপি মহাসচিব আমাকে তরুণ সমাজ নিয়ে কাজ করার কথা বলেছেন।’

Manual1 Ad Code

আরশাদুল হক এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের পাশাপাশি দলটির নির্বাহী কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন। এনসিপির পরিবেশ সেলের প্রধান ছিলেন তিনি। এ ছাড়া তিনি এনসিপির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন।

Manual3 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আরশাদুল হক। গত ২৫ ডিসেম্বর তারেক রহমানকে সমর্থন জানিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেন আরশাদুল হক।

শেয়ার করুন