Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে: মির্জা ফখরুল

admin

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬ | ০২:১৩ অপরাহ্ণ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ | ০২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে: মির্জা ফখরুল

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual3 Ad Code

বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।

বিএনপি মহাসচিব বলেন, আজ দেশের কঠিন সময়ে তারেক রহমান বিদেশ থেকে ফিরেছেন। বুক ভরা আশা নিয়ে জাতি তার দিকে তাকিয়ে আছে। আর একটা সুযোগ সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

শেয়ার করুন