Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ সিলেটী নিহত

admin

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ণ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ০৬:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
ইংল্যান্ডে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ সিলেটী নিহত

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের গ্রেটার ম‍্যানচেষ্টারে গাড়ির মুখোমুখি সংঘর্ষে ব্রিটিশ বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভারসহ অপর ৩ কিশোর নিহত হয়েছেন। তাদের সবার বাড়িই সিলেটে। তবে বিস্তারিত পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

Manual1 Ad Code

ঘটনাটি ঘটেছে ১০ জানুয়ারি স্থানীয় সময় দিবাগত রাত পৌণে ১টার দিকে বোল্টনের উইগান রোডে একটি ট্যাক্সির সঙ্গে অপর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানী ঘটেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে উভয় গাড়ির চালকও আছেন। তাদের তিনজনের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। অপরজনের বয়স প্রায় ৫০ বছর। এছাড়াও অপর ৫ যাত্রী আহত হয়েছেন।

Manual8 Ad Code

নিহত তিন কিশোরের নাম মুহাম্মদ দানিয়াল আসগর আলী, ফারহান প্যাটেল এবং মোহাম্মদ জিব্রাইল মুখতার। এর বেশী পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই বোল্টনের বাসিন্দা। ট্যাক্সি চালকের নাম মাসরব আলী। তিনি ব্ল্যাকবার্নের বাসিন্দা।
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual5 Ad Code

শেয়ার করুন