Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামীলীগ নেতা মঈন গ্রেফতার

admin

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
আওয়ামীলীগ নেতা মঈন গ্রেফতার

Manual7 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী উপজেলা আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনকে (৫২) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ জনুয়ারি) রাতে উপজেলার ভাদেশ্বরপর মীরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামের উসমান আলীর পুত্র।

Manual6 Ad Code

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

Manual8 Ad Code

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মঈন উদ্দিন হত্যাসহ একাধিক মামলার আসামী। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাদেশ্বরের মীরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই আবু সাঈদ। তিনি জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মঈন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গোপন তথ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন