Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের দাউদপুর থেকে গ্রেপ্তার আবুবক্কর

admin

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ০৫:২১ অপরাহ্ণ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ | ০৫:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের দাউদপুর থেকে গ্রেপ্তার আবুবক্কর

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা থানার দাউদপুর থেকে মো. আবুবক্কও সিদ্দিক গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায় শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দাউদপুর বাইপাস সংলগ্ন সাউথ সুরমা ফিলিং স্টেশনের সামনা থেকে তাকে চোরাই পণ্যের বিশাল চালানসহ গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

আবুবক্কর সিদ্দিক (৩৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদার থানার গনকা গ্রামের মো. গোলাম মোস্তফা ও মোছা. আলতাফুন নেছার ছেলে। তিনি টাটা কোম্পানীর ট্রাকে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা ও ফুসকা ট্রাকসহ উদ্ধারের পর জব্দ করা হয়।

Manual2 Ad Code

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আবুবক্কর সিদ্দিককে আদালতে সোপর্দ হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

শেয়ার করুন