Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-২, ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন: আপিল বিভাগ

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ | ১২:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
কুমিল্লা-২, ইসির সীমানা অনুযায়ী হবে নির্বাচন: আপিল বিভাগ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে নির্বাচন কমিশনের পুনর্নির্ধারিত সীমানা অনুযায়ীই কুমিল্লা-২ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করে এ আদেশ দেন। এর ফলে কুমিল্লা-২ সংসদীয় আসন হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত থাকবে।

Manual5 Ad Code

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

Manual5 Ad Code

এর আগে গত ৮ জানুয়ারি বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন। একই সঙ্গে আসনটির সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশ দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রুল জারি করেছিলেন।

আইনজীবীরা জানান, আগে কুমিল্লা-২ আসনে মেঘনা ও তিতাস উপজেলা অন্তর্ভুক্ত ছিল। পরে নির্বাচন কমিশন মেঘনাকে কুমিল্লা-১ আসনে যুক্ত করে এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলা অন্তর্ভুক্ত করে। আপিল বিভাগের আজকের আদেশের ফলে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তই বহাল থাকল।

শেয়ার করুন