Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ০৫:৩২ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ | ০৫:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে কিম বললেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে নিজ প্রশাসনের ‘অযোগ্য’ কর্মকর্তাদের বরখাস্ত করার ঘটনা নতুন কিছু নয়। এবার উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং হো-কে অর্পিত দায়িত্ব পালনে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে কিম বলেন, গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ খবর জানায়।
প্রতিবেদনে কেসিএনএ জানিয়েছে, রিয়ংসং মেশিন কমপ্লেক্স নামের একটি গুরুত্বপূর্ণ কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন উপ-প্রধানমন্ত্রী ইয়াং সুং-হোকে অনুষ্ঠানস্থলেই বরখাস্ত করেন। কিমের মতে, ইয়াং এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য নন।

Manual4 Ad Code

কিম তার বক্তব্যে ‘দায়িত্বজ্ঞানহীন, রুঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের’ কড়া ভাষায় সমালোচনা করেন।

Manual8 Ad Code

কিম বলেন, ‘বন্ধুবর (কমরেড) ভাইস প্রিমিয়ার (উপ-প্রধানমন্ত্রী), বেশি দেরি হয়ে যাওয়ার আগে অনুগ্রহ করে আপনি নিজেই পদত্যাগ করুন। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্যতা নেই তার।’

Manual3 Ad Code

কিম আরও বলেন, ব্যাপারটা খুব সহজ। ছাগল দিয়ে গরুর গাড়ি চালানো যায় না। এটা আমাদের সরকারি কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ার ভুল।’

কিম প্রায়ই তার ‘অলস কর্মকর্তাদের’ বকাঝকা করেন। মূলত তার হাত দিয়ে আসা ‘অর্থনৈতিক নীতিমালা’ পালনে ব্যর্থ হলে কিমের রুদ্ররোষে পড়েন কর্মকর্তারা। তবে জনসম্মুখে তাদের সমালোচনা নজিরবিহীন বললেও খুব একটা ভুল হবে না।

Manual7 Ad Code

কিম বলেন, ‘কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য’ মন্ত্রী ইয়াং-এর ওপর ভরসা রাখতে পারেন না তিনি।

পিয়ংইয়ং-এর প্রকাশ করা ছবিতে দৃঢ়প্রতিজ্ঞ কিমকে বক্তব্য রাখতে দেখা গেছে। সে সময় কারখানার কর্মীরা সবুজ ইউনিফর্ম ও ধূসর টুপি পরে যোগ দেন। দক্ষিণের হামজিয়ং প্রদেশের একটি কারখানা সরেজমিনে পরিদর্শন করেন কিম।

শেয়ার করুন