Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জব্দ ১কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ০৭:৫২ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ০৭:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে জব্দ ১কোটি ৯ লাখ টাকার ভারতীয় পণ্য

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৯লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

Manual3 Ad Code

তারা জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকোলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং সুপারিও জব্দ করা হয়েছে।

Manual8 Ad Code

এদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সাহায্যে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে ট্রাকভর্তি বালুর নিচ থেকে বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।

Manual7 Ad Code

জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যে সিজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।

Manual4 Ad Code

৪৮ বিজিবি অধিনায়ক কর্নেল নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন