Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইলেন তারেক রহমান

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইলেন তারেক রহমান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
শ্বশুরবাড়ি থেকে ধানের শীষের জন্য ভোট চাইলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২২ জানুয়ারি) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুরে শ্বশুরবাড়িতে এক আবেগঘন পরিবেশে নির্বাচনি গণসংযোগ ও প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

এসময় তারেক রহমান বলেন, ‘ড. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেলো যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।’

Manual7 Ad Code

নির্বাচনের প্রচার শুরু করার জন্য গতকাল বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে নামেন তিনি। ৯টা ১৮ মিনিটে হজরত শাহজালাল (রহ) এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে শ্বশুর বাড়ি রওনা দেন। রাত সাড়ে ১২টার দিকে শ্বশুর বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে পৌঁছান। সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তার শ্বশুর। শ্বশুরবাড়িতে বক্তব্যের শুরুতেই তারেক রহমান স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া কামনা করেন।

তিনি বলেন, ‘আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করবো।’

তারেক রহমান বলেন, ‘সিলেটের বহু মানুষ প্রবাসে থাকেন। আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করবো, যাতে আমাদের যুবকরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারে। তারা দক্ষ হিসেবে ভালো বেতনে চাকরি করলে, দেশে বেশি রেমিট্যান্স আসবে, দেশের অর্থনীতির বিকাশ হবে।’

Manual5 Ad Code

কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি।

Manual7 Ad Code

তারেক রহমান বলেন, ‘কৃষকদের ভাগ্যোন্নয়নে সারা দেশে আবার খাল খনন শুরু করা হবে, যা আমাদের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।’

Manual3 Ad Code

শেয়ার করুন