Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

admin

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ০৪:২১ অপরাহ্ণ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ | ০৪:২১ অপরাহ্ণ

ফলো করুন-
দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মোহাম্মদপুরে মালবাহী ট্রাক চালক মো. হোসেন এবং অটোরিকশা চালক সবুজ হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৪১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম দুই মামলায় ৬৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। তাদের মধ্যে ৪১ জন ‘পলাতক’ থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

Manual3 Ad Code

এ সময় রাষ্ট্রপক্ষের হয়ে প্রসিকিউটর হারুন অর রশীদ এবং কাইয়ুম হোসেন নয়ন শুনানি করেন। এ দুই মামলাতেই শেখ হাসিনা আসামি। দুই মামলাতেই তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে।

Manual8 Ad Code

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট ক্ষমতা হারানোর পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। জুলাই হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

Manual8 Ad Code

এছাড়া প্লট দুর্নীতির পাঁচ মামলায় তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জুলাই হত্যার আরো কয়েক ডজন মামলায় আসামির তালিকায় তার নাম রয়েছে।

শেয়ার করুন