Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

admin

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এতে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে বলে আশা নেতাকর্মীদের।

Manual8 Ad Code

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে বইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তৈরি করা হয়েছে ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের মঞ্চ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার দিকনির্দেশনা অনুযায়ী ধানের শীষকে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করে যাবেন বলে জানান তারা।

Manual7 Ad Code

জানা যায়, আজকের জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

দলকে বিজয়ী করতে দিক-নির্দেশনা দিবেন আগামীর পথচলায়। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান।

Manual5 Ad Code

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ‘ইতোমধ্যে আমরা চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে সভা করা করেছি। সব ইউনিটের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মূল মঞ্চের কাজ চলছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে রূপ নেবে, তাই সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্যও আলাদা ব্যবস্থা থাকবে।’

Manual7 Ad Code

সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে শরীফুল আলম বলেন, ‘প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। আমরা আশা করছি, তারেক রহমানের এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেবে। সার্কিট হাউস মাঠসহ সারা শহরেই লোকসমাগম থাকবে। মাঠে সুপেয় পানির ব্যবস্থা থাকবে, পুরো সমাবেশস্থল সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের কাছে আমরা লিখিতভাবে আবেদনও করেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। আমরা আশা করছি সফল একটি সমাবেশ হবে।’

শেয়ার করুন