Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

admin

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬ | ০১:০৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ | ০১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এটি প্রায় আট ঘণ্টা পর উদ্ধার করেছে রিলিফ ট্রেন। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে আট ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ৩টা দিকে চট্টগ্রামগামী মেইল-২ কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে গেলে ইঞ্জিনের চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ যায়।

এদিকে, সকালে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করলে বেলা ১১টার দিকে প্রায় আট ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন