Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের উপস্থিতি দেখে পালাচ্ছিলেন রব্বানী, অতঃপর…

admin

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৬:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
র‌্যাবের উপস্থিতি দেখে পালাচ্ছিলেন রব্বানী, অতঃপর…

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
র‌্যাব-৯ সদস্যদের উপস্থিত হতে দেখে পালাচ্ছিলেন রব্বানী আহমদ (৩০)। তবে শেষ পর্যন্ত সফল হতে পারেন নি। ধরা পড়েছেন র‌্যাবের কব্জায়।

বুধবার (২৮ জানুয়ারি) বিষযটি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

Manual8 Ad Code

রব্বানী সিলেটের জৈন্তাপুর থানার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। পরে তার হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

র‌্যাবের জিজ্ঞাসাবাদে রব্বানী স্বীকার করেছেন যে, বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তিনি দেশে বিভিন্ন স্থানে বিক্রির সঙ্গে জড়িত।

Manual5 Ad Code

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রব্বানীকে মাধবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শেয়ার করুন