Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের দুটি দোষের কথা জানালেন ব্যারিস্টার রুমিন ফারহানা

admin

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ১২:০২ অপরাহ্ণ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ১২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
নিজের দুটি দোষের কথা জানালেন ব্যারিস্টার রুমিন ফারহানা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দুটি ‘দোষের’ কথা উল্লেখ করে বলেছেন, তিনি যা বলেন, তা-ই করেন এবং তিনি স্বভাবগতভাবে রাগী। তার মতে, এই দুটি বিষয় অনেকের পছন্দ না হলেও বাস্তব রাজনীতিতে এগুলো এড়ানো যায় না।

Manual5 Ad Code

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামে এক নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা বলেন, ‘আমার দুটো দোষ আছে। এক হলো, আমি যা বলি আমি তাই করি। মানুষ মিষ্টি কথা শুনতে চায়, সেটা আমি পারি না। আর দুই হলো, আমি একটু রাগি মানুষ। রাগি না হলে এ দেশে কাজ করা যায় না।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘সেদিন যদি ধমক না দিতাম, তাহলে আমার কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করা হতো। ওই দিন শুধু বুঝিয়ে দিয়েছি যে প্রয়োজনে আমি কঠোর হতে পারি।’

Manual8 Ad Code

একই সভায় তিনি বলেন, ‘আমি চাইলে মহিলা কোটায় সংসদ সদস্য হতে পারতাম। কিন্তু নির্বাচিত হয়ে এলে অনেক কাজ করা সম্ভব। সে কারণেই এত কষ্ট করছি।’

এর আগে বিকেলে সরাইল উপজেলার জয়ধর কান্দি এলাকায় আরেকটি নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা ভোটারদের উদ্দেশে বলেন, শুধু প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা দেখেই ভোট দিতে হবে। তার ভাষায়, ‘মার্কা ভালো, সেটা ঠিক। কিন্তু প্রার্থীকে ভুলে গেলে চলবে না। যোগ্যতা, সততা ও সাহস আছে কি না—এগুলো দেখতে হবে। একা লড়াই করার মতো নেতা না হলে কাজ হবে না।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে দলটি জোটসঙ্গী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে প্রার্থী করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনাকে কেন্দ্র করে তার সঙ্গে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

শেয়ার করুন