Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ২১ বছর পর হত্যা মামলার রায়ে দুজনের যাবজ্জীবন

admin

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ০৮:২৬ অপরাহ্ণ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ০৮:২৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ২১ বছর পর হত্যা মামলার রায়ে দুজনের যাবজ্জীবন

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে ২১ বছর পর হত্যা মামলার রায়ে দুজনের যাবজ্জীবনের কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহাদৎ হোসেন প্রামাণিক এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে রায়ে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- সিলেট সদর উপজেলার মেজরটিলা ইসলামপুরের পশ্চিম ভাটপাড়ার মজিদ মিয়া ছেলে আনা মিয়া ও দারা মিয়া।

এ মামলার আব্দুল খালিকনামের অপর আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন।

Manual4 Ad Code

আদালত সূত্র জানায়, ২০০১ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেট সদরের খাদিমপাড়া ইউনিয়নের সদস্য আফসর আহমদ ও তার পরিচিত আব্দুল কুদ্দুসসহ কয়েকজন দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় আসামিরা হামলা ও গুলি বর্ষণ করেন। এতে গুরুতর আহত অবস্থায় লোকজন তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল কুদ্দুস বাবুল মৃত্যুবরণ করেন।

Manual4 Ad Code

এ ঘটনায় গুলিতে আহত ইউপি সদস্য আফসর আহমদের ভাই সিলেট নগরের মেজরটিলা ইসলামপুর মুকিরপাড়ার বাসিন্দা সোনা মিয়ার ছেলে আফজল কবীর বাদী হয়ে ২০০১ সালের ৫ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় হত্যা মামলা (নং-১৪ (৯)২০০১) দায়ের করেন।

বিচারের দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত দুই আসামি আনা মিয়া ও দারা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

Manual8 Ad Code

শেয়ার করুন