Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী: আপিল বিভাগ

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:০৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী: আপিল বিভাগ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বিষয়ে রায় দিয়েছেন।

Manual8 Ad Code

তবে রায়ে বলা হয়েছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ প্রকাশ স্থগিত থাকবে।

Manual4 Ad Code

একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিককে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। তার আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু এ তথ্য নিশ্চিত করেন।

Manual5 Ad Code

হোসেন লিপু বলেন, ২৩ ব্যাংকে আসলাম চৌধুরীর দুই হাজার ১০০ কোটি টাকা ঋণ ছিল বলে অভিযোগ রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে।

Manual7 Ad Code

তিনি বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিক হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন। হাইকোর্ট আমাদের আবেদন খারিজ করে দেন। এরপর তিনি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন।

আজ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিকীর করা লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন- জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও ব্যারিস্টার কাজী আখতার হোসেন। অপরদিকে আনোয়ার সিদ্দিকীর পক্ষে ছিলেন- অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু ও অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

এর আগে, গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে ব্যাংকের করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়।

শেয়ার করুন