Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন’

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
‘আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন’

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Manual3 Ad Code

হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিটি আটক হওয়ায় তিনি এখন ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে এ ধরনের আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

Manual8 Ad Code

পোস্টে জামায়াতে আমির বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ভেরিফাইড এক্স আইডি (টুইটার), যেখান থেকে হ্যাক হয়েছিল, সেই সংশ্লিষ্ট ব্যক্তিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে।

Manual3 Ad Code

আমি আশা করি, এখন ন্যায়বিচারটাও পাব এবং তা খুবই প্রয়োজন। দেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করার পক্ষে এ ধরনের আইনি উদ্যোগের কোনো বিকল্প নেই। শাস্তি নিশ্চিত হলে অনেকেই সাবধান হয়ে যাবে।

Manual7 Ad Code

আশা করি, এখান থেকে অনেকেরই শিক্ষা হবে। অপেক্ষায় রইলাম, আইনের বাস্তব প্রয়োগ দেখার জন্য। অতি অল্প সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ।’

এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের অভিযোগে ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। অভিযান চলাকালে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এই ডিভাইসগুলো থেকে হ্যাকিং সংক্রান্ত তথ্য ও প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

গত শনিবার রাতে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিক জানানো হয়, অ্যাকাউন্টটি হ্যাক করে আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এরপরই বিষয়টি তদন্তে নামে পুলিশ।

শেয়ার করুন