Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
নির্বাচনী জনসভার উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

Manual7 Ad Code

জানা গেছে, এই প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে কোনো প্রকাশ্য জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় আমির। এর আগে, গত ৫ আগস্টের পর তিনি চাঁপাইনবাবগঞ্জে এলেও সেসময় কেবল দলীয় ফোরামে বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

কেন্দ্রীয় আমিরের আগমনকে ঘিরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ফলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভাস্থলে জোরকদমে মঞ্চ নির্মাণের কাজ চলছে। কয়েকদিন ধরেই রাত-দিন পরিশ্রম করে মঞ্চ প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

Manual4 Ad Code

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী ও ঢাকা দক্ষিণ সিটির আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে নেতাকর্মীরা নতুন প্রাণ ফিরে পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই জনসভায় লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটবে।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জনসভায় জামায়াতের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

শেয়ার করুন