Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
এবার নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ এসেছে

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ধারাবাহিক নির্বাচনি জনসভায় অংশ নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইনসাফভিত্তিক রাষ্ট্র, জবাবদিহিমূলক শাসন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিচারহীনতার অবসানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, নড়াইলে আয়োজিত এসব জনসভা ও পথসভায় তিনি এই অঙ্গীকার করেন। তিনি বলেছেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয় এটি একটি নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ।

Manual6 Ad Code

পিরোজপুর অফিস : পিরোজপুরে জামায়াতে ইসলামীর এক নির্বাচনি জনসভায় দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইনসাফ প্রতিষ্ঠার জন্য আসন্ন নির্বাচনে ভোট চাই। দল ক্ষমতায় গেলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী – কেউই ইনসাফের ঊর্ধ্বে থাকবে না। আবরার, আবু সাঈদ, মুগ্ধ ও হাদি হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার হবে বলেও তিনি ঘোষণা দেন। শুক্রবার বিকালে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অতীতের নির্বাচনগুলোর মতো নয়। এটি পুরোনো বন্দোবস্ত ভেঙে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। বিগত শাসনামলে পাচার হওয়া প্রায় ২৮ লাখ কোটি টাকা উদ্ধার করে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এই নির্বাচন হবে মা-বোনদের নিরাপত্তা, শিশুদের ভবিষ্যত্ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার নির্বাচন। কোনো ভোট ডাকাতি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে আজাদির বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

তিনি বলেন, আমি আজকে আল্লামা সাঈদীর একান্ত স্মৃতিবিজড়িত এই পূণ্যভূমিতে দাঁড়িয়ে সেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা বুক চিতিয়ে লড়াই করে ৩৬ জুলাইয়ের পরিবর্তন এনে দিয়েছিল। আমি সেই সকল আহতদের সুস্থতা কামনা করি।

Manual2 Ad Code

জনসভায় পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বরিশাল অফিস : বরিশালের মেহেন্দিগঞ্জে এক নির্বাচনি জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের মতো বিচ্ছিন্ন জনপদকে সেতু নির্মাণ ও সড়ক উন্নয়নের মাধ্যমে উন্নয়নের মূলধারায় আনা হবে। দুর্গম এসব এলাকায় অবকাঠামোগত উন্নয়ন ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। শুক্রবার সকালে মেহেন্দিগঞ্জ সরকারি আরসি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির আরো বলেন, স্বাধীনতার পর বারবার ক্ষমতার হাতবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। যারা নিজেদের দল সামলাতে পারে না, তারা দেশ চালাবে কীভাবে এটা দেশবাসীকে ভেবে দেখা উচিত। তিনি বলেন, জুলাই বিপ্লবের পর একটি বড় দলের নেতাকর্মীরা মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলবাজিতে লিপ্ত হয়েছে। জনগণ এবার পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক হলেও আজকের বাংলাদেশে চলছে বেইনসাফ। তিনি বলেন, কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে হবে।

গতকাল ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, শহিদ শরিফ ওসমান বিন হাদি কোনো দলের নয়—তিনি পুরো জাতির গর্ব। সরকার গঠন করতে পারলে হাদি হত্যার বিচার করা হবে বলে ঘোষণা দেন তিনি। নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী এমন বাংলাদেশ চায় যেখানে নারী ঘরে, বাইরে ও কর্মক্ষেত্রে নিরাপদ থাকবে।

নড়াইল প্রতিনিধি : নড়াইলে আয়োজিত জনসভায় শুধু জামায়াত বা দাঁড়িপাল্লার বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য করে তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবে না। আর পুরোনো রাজনীতিতে ফিরে যেতে চাই না। গতকাল বিকাল সোয়া ৫টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

Manual1 Ad Code

শেয়ার করুন