Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটি জামাইকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

admin

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০১ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০১ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটি জামাইকে আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনী ইশতেহার নিয়ে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য সিলেটি জামাই ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সিলেটের আরেক সন্তান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডা. শফিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ আহ্বানের কথা জানান।

Manual1 Ad Code

জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় মাননীয় তারেক রহমান, সুশাসন কেবল নিশ্চিত হতে পারে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। ন্যায্যতা ছাড়া কোনো নির্বাচনের ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না। জুলাই বিপ্লবের পর রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতহীন হতে পারে, তরুণ প্রজন্মের কাছে তা প্রমাণ করার দায় রয়েছে। আসুন, আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন এক ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড স্থাপন করি, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।’

Manual3 Ad Code

বিতর্কের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘আপনি যেহেতু আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি। যেখানে আমরা দু’জনই নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব, আর সিদ্ধান্ত নেবে জনগণ।’

Manual5 Ad Code

জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তারেক রহমানের শ্বশুর বাড়ি। তারেক রহমানের শ্বশুর ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীও ছিলেন।

অন্যদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আবরু মিয়া ও মাতার নাম খাতিবুন নেছা। চার ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয় শফিকুর রহমান।

শেয়ার করুন