Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯ ঋণখেলাপি-ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
৫৯ ঋণখেলাপি-ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। ভোটের প্রচারণায় রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরকে নানাভাবে সমালোচনা করছেন। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, যে ৫৯ জন ভয়াবহ ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত– এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদের বগলের নিচে আশ্রয় দিয়ে, এমপি বানিয়ে আপনারা (বিএনপি) করবেন দুর্নীতি দমন?রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

ঢাকা-১১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

বিএনপির নাম উল্লেখ না করে ডা. শফিকুর রহমান বলেন, ‘একটি দল আছে, তারা মাঝে মধ্যে বলেন, তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরবে। ভালো কথা, ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। কিন্তু যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? তাদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন? এগুলো শুনলে প্যাঁচাও হাসবে, জনগণ এগুলো বোঝে।’ডা. শফিকুর রহমান বলেন, ‘ব্যবসায়ীরা এখন জিম্মি। যারা সাড়ে ১৫ বছর দেশের বাইরে নিরাপদ আশ্রয়ে ছিলেন, তারা ফিরে এসে এখন খুনের মামলা দিয়ে শত শত কোটি টাকা দাবি করছেন। আগস্টের ৬ তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত এই অপকর্ম থামেনি। এমনকি ফুটপাতের ভিক্ষুকের কাছ থেকেও চাঁদা নেওয়া হচ্ছে।’ তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা কি এজন্য লড়াই করেছিলাম যে, পুরাতন চাঁদাবাজের বোতলে নতুন চাঁদাবাজের জন্ম হবে?

শেয়ার করুন