Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১১ অপরাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১১ অপরাহ্ণ

ফলো করুন-
শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বৃদ্ধ মো: কাসন মিয়া (৬০) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুড়া গ্রামের বাসিন্দা।

Manual7 Ad Code

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ) বিকেলে ওই শিশুটি পাশের কাসন মিয়ার বাড়িতে খেলতে গেলে ভুক্তভোগী শিশুকে একা রুমে ডেকে নিয়ে ধর্ষণ করেন কাসন মিয়া। এতে শিশুটি রক্তাক্ত হয়ে ঘরে ফিরলে সন্দেহ হলে পরিবারের লোকজন মেয়েকে জিজ্ঞেস করায়, সব বলে দেয়। এর পরপরই চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য শিশুটিকে নেয়া হয়।

Manual5 Ad Code

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগীর নানা ইদ্রিস মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামিকে রাত সাড়ে ৮টায় গ্রেপ্তার করা হয়েছে।

শিশুটির বাবার বাড়ি কুষ্টিয়া জেলায়। তার মায়ের প্রথম সংসার বিছিন্ন হওয়ায় সে হারাজুড়ার নানার কাছে লালিত পালিত হচ্ছিলো।

Manual7 Ad Code

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তারের পর রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন