Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের চোখ এখন বাংলাদেশে

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৬ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রবাসীদের চোখ এখন বাংলাদেশে

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

আমি কাজ ও পড়াশোনা বাদ দিয়ে বাসায় অবস্থান করেছি। নিয়মিত দেশে থাকা স্বজনদের সাথে কথা বলছি। খোঁজ রাখছি নির্বাচনের। নির্বাচন নিয়ে আমার আলাদা আগ্রহ আছে। কারণ এবারের নির্বাচন অন্য নির্বাচন থেকে আলাদা। তাই বিদেশে থাকা অবস্থায়ও দেশের নির্বাচনের খবর নিচ্ছি।’

উচ্ছ্বসিত কণ্ঠে উপরোক্ত কথাগুলো সিলেটভিউকে বলেছেন রাজন মিয়া। তিনি আমেরিকা একটি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ করে উচ্চশিক্ষা বা ক্যারিয়ারের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রাজন মিয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সিলেটভিউ এর এই প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে কথা বলতে গিয়ে নির্বাচনী উৎসবের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমি এবার প্রথম ভোট দিয়েছি। লেখাপড়ার সুবাধে আমেরিকাতে থাকায় দেশে যেতে পারি নাই। তবে বিদেশ থেকেই ভোটে অংশগ্রহণ করেছি। তবে দেশে গিয়ে ভোট দিলে সবার সাথে ভোটের আদন্দ ভাগাভাগি করতাম।’

তিনি আরো বলেন, ‘ভোটের আনন্দ ভাগাভাগি করার জন্য এক সপ্তাহের জন্য ছুটি নিছি। এখন বাসায় বসে আত্মীয় স্বজনের সাথে কথা বলি। এছাড়াও অনলাইনে নির্বাচনের আপডেট খবর রাখি।’

শুধু রাজন মিয়াই নন, তার মতো লাখ লাখ প্রবাসী এখন বাংলাদেশে জাতীয় নির্বাচনের দিকে থাকিয়ে আছেন। তারা সবাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খোঁজ-খবর রাখার চেষ্টা করছেন।

অস্ট্রেলিয়ায় সিডনিতে বসবাসকারী প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলী সিলেটভিউকে বলেন, ‘ভোটের জন্য বাড়িতে সবার সাথে কথা বলেছি। এছাড়া আমার আত্মীয়-স্বজন সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য বলেছি। বিদেশে থাকায় ভোটের আনন্দ মিস করছি।’

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) এর শিক্ষার্থী শামীম আহমেদ সিলেটভিউকে বলেন, ‘রাত পোহালেই ভোট। তাই ভোটের জন্য আগ্রহ আছে। তাই নিয়মিত ভোটের খবর নিচ্ছি। এছাড়াও ভোটের দিন আত্মীয়-স্বজন সবার সাথে কথা বলতে হবে। সবাইকে ভোট কেন্দ্রে পাঠানো লাগবে।’
কিশোরগঞ্জ জেলার বাসিন্দা এস এম আশরাফুজ্জামান আপন। তিনি সপরিবারে অস্ট্রেলিয়া অ্যাডিলেড এলাকায় বসবাস করেন। আপন সিলেটভিউকে বলেন, ‘আমি আগে ভোট দিয়েছি। কিন্তু এবার বিদেশে থাকা ভোট দিতে পারি নাই। এছাড়াও অন্য প্রবাসীরা ভোট দিতে পারলেও আমি সময়মত নিবন্ধন  করতে পারি নাই। তাই ভোট দিতে পারি নাই। তবে ভোটের খবর জানতে নিয়মিত বাড়িতে আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ হচ্ছে। পরিবারের সবাই ভোট কেন্দ্র গিয়ে ভোট দিবেন।’

Manual1 Ad Code

এদিকে, শুধু বাংলাদেশীদের মধ্যে নয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর জানতে বিদেশে থাকা ভারত, পারিস্তান, শ্রীলঙ্কাসহ এশিয়ান নাগরিকদের মধ্যে আগ্রহ রয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়া সময় দুপুর ১২টার দিকে উছামা নামের এক ভারতীয় নাগরিক এই প্রতিবেদকের কাছে বাংলাদেশের নির্বাচনী খবর জানতে চান। এ সময় তিনি বলেন, ‘আমি ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর রাখার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘আমি দীর্ঘ দিন থেকে অস্ট্রেলিয়াতে বসবাস করি। কিন্তু এশিয়ার দেশগুলোতে নির্বাচন হলে আমি খোঁজ -খবর রাখার চেষ্টা করি।’

Manual3 Ad Code

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে শেরপুর-৩ আসন বাদে ২৯৯টি সংসদীয় আসনে ভোট হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।

Manual8 Ad Code

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, যারা ধানের শীষ প্রতীকে লড়ছেন ২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীকে, জামায়াতে ইসলামী ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে এবং জাতীয় পার্টি ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় নাগরিক পার্টির ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীকে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীকে লড়ছেন।

Manual8 Ad Code

ভোটার সংখ্যার দিক থেকেও এবারের নির্বাচন বড়। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।

শেয়ার করুন