Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রের পাশে জামায়াত নেতার বাড়ি থেকে ২০০ লাঠি উদ্ধার

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভোটকেন্দ্রের পাশে জামায়াত নেতার বাড়ি থেকে ২০০ লাঠি উদ্ধার

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী) আসনে একটি ভোটকেন্দ্রের পাশের বাড়ি থেকে বিপুল পরিমাণ বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় বাড়ির কাউকে আটক করা সম্ভব হয়নি।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব লাঠি উদ্ধার করা হয়। বাড়িটি উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নেতা আল-আমিনের বলে জানিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

আল-আমিন ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে এবং ওয়ার্ড জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীল নেতা।

Manual6 Ad Code

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্রের উত্তর পাশে একটি একতলা ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় ২০০টি বাঁশ ও গাছের ডালের লাঠি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় বাড়ির কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Manual2 Ad Code

শেয়ার করুন