Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে দীর্ঘ লাইন

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, কেন্দ্রে দীর্ঘ লাইন

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। শীতের সকাল উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এমনকি অনেক কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন।

ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। এই বিদ্যালয়ে মোট ৪টি কেন্দ্র রয়েছে, যার মধ্যে দুটি নারী ও দুটি পুরুষ কেন্দ্র। কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে।

ঢাকা-৬ আসনের সেন্ট্রাল উইমেন্স কলেজ জীবনে প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ সাজ্জাদূর ইসলাম।

Manual7 Ad Code

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা এসে লাইন ধরেছেন। নারী ও পুরুষ আলাদা লাইনে দাঁড়িয়েছেন। এই কেন্দ্র পরিদর্শন করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এবং ঢাবির কলা অনুষদের ডিন ছিদ্দিকুর রহমান খান।

ডিসি মাসুদ আলম বলেন, ইতিহাসের একটি সেরা নির্বাচন হতে যাচ্ছে এটি। সকাল থেকে রমনা বিভাগের বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখেছি। কোথাও কোথাও এরই মধ্যে ভোটাররা ভোট দিতে এসেছেন। ভোটগ্রহণ শুরু হলে এই উপস্থিতি আরো বাড়বে। কোথাও কোনো সমস্যা নেই। উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবে। নির্বাচন বাধাগ্রস্ত করতে যত শক্তিই আসুক না কেন, আজকে কোনো ছাড় নেই।

রাজধানীর শনির আখড়ায় বর্ণমালা স্কুল কেন্দ্রে ভোট দিতে এসেছেন অনার্স পড়ুয়া ছাত্র কাউসার আহমেদ। ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, রাতে ঘুমাইতে পারি নাই, ভোট দেব এই আবেগে। ফজরের পর এসে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এই কেন্দ্রে আমি দ্বিতীয় ভোটার ছিলাম।

ভোটের আগে তরুণদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা কাজ করলেও আজ সকালের দিকে সবচেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা গেছে মধ্যবয়সী এবং বয়স্কদের। অনেকেই আবার পরিবারসহ সকালেই চলে এসেছেন ভোট দিতে। নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসেছে প্রার্থীদের নিজস্ব বুথ। তবে কোনো ধরনের দ্বন্দ্বের খবর পাওয়া যায়নি৷ কেন্দ্রের বাইরে এবং ভেতরে কড়া নিরাপত্তায় আছেন সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ বাহিনী।

Manual5 Ad Code

এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ফলে এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।

Manual2 Ad Code

ইসি সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।

শেয়ার করুন