Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট দিলেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভোট দিলেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরী

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় গোলাপগঞ্জ উপজেলার ৪নং লক্ষিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কতোয়ালপুর কারিপার সদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেছেন।

এসময় তিনি ভি (বিজয়) চিহ্ন দেখিয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual7 Ad Code

পরে সাংবাদিকদের সামনে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমরান আহমদ চৌধুরী বলেন- সিলেট-৬ আসন বিএনপির ঘাঁটি। এখানে বড় ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে ইনশা আল্লাহ। দেশবাসী তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাই বিপুল উৎসাহ-উদ্দীপনায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সারা দেশে ধানের শীষ প্রতীকে মানুষ ভোট দিচ্ছেন।তিনি আরও বলেন- একটি গোষ্ঠী গত রাতে সারা দেশে তান্ডব চালিয়েছে। কালো টাকার ছড়াছড়ি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা। বিভিন্ন জায়গায় প্রিজাইটিং অফিসারসহ কতিপয় কর্মকর্তার সঙ্গে আতাত করে ভোট কারচুপির চেষ্টা করেছে। এটি জাতি আশা করেনি। আমরা দীর্ঘ ১৫ বছর পর একটি ফেয়ার ইলেকশন চেয়েছিলাম। তাদেরকে এসব ন্যাক্কারজনক ঘটনা না ঘটাতে আহ্বান জানাচ্ছি।

Manual3 Ad Code

শেয়ার করুন