Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে জামায়াত নেতার বাড়িতে দাওয়াত খেয়ে বিপাকে পোলিং অফিসার

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে জামায়াত নেতার বাড়িতে দাওয়াত খেয়ে বিপাকে পোলিং অফিসার

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেটের জৈন্তাপুরে জামায়াত নেতার বাড়িতে দাওয়াত খেয়ে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের কাছে আটক হয়েছেন আনোয়ার হোসেন নামে এক পোলিং অফিসার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) গভীররাত পৌনে ১ টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের বিতরিকেল পূর্ব গ্রামের ১নং ওয়ার্ড জামাতের সভাপতি নূর উদ্দিনের বাড়ি থেকে পুলিশ তাকে আটক করেছে। পরে এ ঘটনায় উপজেলা প্রশাসন তাকে প্রত্যাহর করে।

Manual2 Ad Code

এদিকে, চিকনাগুল ইউনিয়নে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীর হাতে উপজেলা শ্রমিকলীগের সহসভাতি চিকনাগুল ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম আটক হয়েছেন।

বিষয় দুটি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা।

Manual1 Ad Code

আটক আনোয়ার হোসেন চারিকাটা ইউনিয়নের বিতরিকেল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে পোলিং অফিসার ছিলেন। তিনি বাগলা ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক।

এ বিষয়ে সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল বলেন, পোলিং অফিসার আনোয়ার হোসেন জামায়াত নেতা নূর উদ্দিনের বাড়িতে গোপন বৈঠক ও দাওয়াত খেতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও আমাদের বিএনপি নেতাকর্মীদের কাছে ধরা পড়েন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা শাহাব উদ্দিন শিহাব বলেন, জামাতের নেতার বাড়িতে গোপন বৈঠক চলাকালে পোলিং অফিসারকে স্থানীয় বাসিন্দরা আটক করে পুলিশের কাছে দিয়েছেন।

এছাড়া জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে জামায়াত প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় জনতার হাতে উপজেলা শ্রমিকলীগের সহসভাতি চিকনাগুল ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা কালবেলাকে বলেন, একজনের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে স্থানীয় এলাকাবাসীর কাছে আটক হওয়ায় আনোয়ার হোসেন নামের এক পোলিং অফিসার প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও চিকনাগুল ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলামকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন