Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সেনাপ্রধানের

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সবাইকে নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্টের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেন সেনাপ্রধান। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘এই দিনটির জন্য আমরা অপেক্ষা করছিলাম। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল থেকেই সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভোটের অনুকূল পরিবেশ রয়েছে।’

Manual1 Ad Code

সকালে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, ‘আমার কাছে যে তথ্য এসেছে, তাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোটাধিকার প্রয়োগ করুন। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।’

এ সময় সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘মিডিয়া সারা দেশের পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে উৎসাহী হচ্ছেন।’
শেয়ার করুন