Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:০৫ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ২০ শতাংশ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

সিলেটের ছয়টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল সাড়ে চারটায়।

Manual5 Ad Code

মো. সারওয়ার আলম জানান, ‘সিলেটে প্রতিটি নির্বাচনেই সকালবেলা ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকে। দুপুরের পর উপস্থিতি বাড়বে বলে আশা করা যায়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।’

Manual4 Ad Code

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৬১০ এবং ভোটকেন্দ্র ১ হাজার ১৬টি।

আজ সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার পর প্রথম আলোর একাধিক সংবাদকর্মী সিলেট নগর ও তিনটি উপজেলার ২১টি কেন্দ্র ঘুরে দেখেছেন। এসব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।

Manual2 Ad Code

শেয়ার করুন