Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:১৮ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

পটুয়াখালীর কলাপাড়ায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে দুই জনকে এবং গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা কাউসার হামিদ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করার অপরাধে তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদার (৪৬)কে আটক করা হয়।

অপরদিকে, একই সময়ে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলাল হোসেন (৪৬) নামে একজনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহীর কর্মকর্তা কাউসার হামিদবলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপাতত তারা পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন