Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালট ভুল ভাঁজে বাতিলের শঙ্কা, সচেতনতার আহ্বান প্রার্থীদের

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
ব্যালট ভুল ভাঁজে বাতিলের শঙ্কা, সচেতনতার আহ্বান প্রার্থীদের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

ব্যালট পেপারে সিল দেওয়ার পর ভুলভাবে ভাঁজ করায় উল্লেখযোগ্য সংখ্যক ভোট বাতিল হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।কেন্দ্র পরিদর্শনে দেখা গেছে, অনেক ভোটার ব্যালট এমনভাবে ভাঁজ করছেন যাতে সিলের কালি পাশের প্রতীকে লেগে যাচ্ছে। এতে ভোট বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

Manual7 Ad Code

ঢাকা-১২ আসনে ‘ট্রাক’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার চৌধুরী বলেন, মগবাজার এলাকার কয়েকটি কেন্দ্র ঘুরে তিনি এ ধরনের সমস্যা লক্ষ্য করেছেন। তার দাবি, কিছু প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাও ব্যালট সঠিকভাবে ভাঁজ করার পদ্ধতি সম্পর্কে পুরোপুরি অবগত নন, যা বাতিল ভোটের সংখ্যা বাড়াতে পারে।

তবে প্রভাতী বিদ্যানিকেতন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ফয়েজ জানান, ভোটাররা ভাঁজ করতে না জানলে কর্মকর্তারা সঠিক নিয়ম দেখিয়ে দিচ্ছেন, যাতে কোনো ভোট নষ্ট না হয়।ওই কেন্দ্রে মোট ২ হাজার ৫৫৫ জন পুরুষ ভোটারের মধ্যে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৪৬১ জন ভোট দিয়েছেন, যা প্রায় ১৮ শতাংশ উপস্থিতি।

Manual3 Ad Code

শেয়ার করুন