Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আ*ট*ক ১

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:০৮ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় ভুয়া পরিচয়পত্র দিয়ে অন্যের ভোট দিতে গিয়ে আ*ট*ক ১

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বড়লেখা উপজেলায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্যের ভোট দিতে গিয়ে ওমর ফারুক (২৮) নামের এক যুবক আটক হয়েছেন।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরসভার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওমর ফারুক ওই কেন্দ্রে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্য একজনের ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য ও পোলিং কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার বক্তব্যে অসংগতি ধরা পড়লে তাকে আটক করা হয়।

Manual4 Ad Code

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের কাছে হস্তান্তর করা হয়। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বড়লেখা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে এম জুবায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

শেয়ার করুন