Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
৩০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

ঠাকুরগাঁও-১ আসনে ৩০টি কেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকে ৩৩ হাজার ১৫৭ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬৪৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত পাওয়া ৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রের স্থানীয় ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১১ হাজার ৫০৮ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

Manual2 Ad Code

বিশেষ করে বিএনপি মহাসচিবের নিজ কেন্দ্র ‘ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’ ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিপুল ভোট পড়েছে। এই কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১৭৭৭ ভোট, অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬১২ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী রেজাউল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।

আসনটিতে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চললেও এখন পর্যন্ত বড় ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই সুবিধাজনক অবস্থানে রয়েছেন। বাকি ১৫৫টি কেন্দ্রের ভোট গণনা এখনো চলছে।

Manual8 Ad Code

উক্ত কেন্দ্রে গণভোটের ফলাফলে দেখা গেছে, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৭৯৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৫২১টি।

Manual7 Ad Code

শেয়ার করুন