Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ১৯ আসনের ১৮ টিতেই জয়ের পথে বিএনপি

admin

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৮ অপরাহ্ণ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের ১৯ আসনের ১৮ টিতেই জয়ের পথে বিএনপি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১৮ টিতেই জয় পেতে চলছেন বিএনপির প্রার্থীরা। ইতোমধ্যে সিলেট-২ আসনের বিএনপির প্রার্থী তাহসীনা রুশদীর লুনা, সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী, সুনামগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী কলিম উদ্দিন মিলনের জয় প্রায় নিশ্চিত হয়ে গেছে।

তবে রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একটি আসনের ফলাফলও ঘোষণা করা হয়নি।

প্রার্থীদের নির্বাচনী কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল সূত্রে জানা গেছে, বিভাগের ১৯টি আসনের মধ্যে কোথাও জয়ের মতো অবস্থানে নেই জামায়াতের প্রার্থীরা। তবে সিলেট-৫ আসনে জামায়াত নেতৃত্বাধিক ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসানের জয় অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।

প্রার্থীদের এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত তথ্য মতে, সিলেট ১ আসনে খন্দকার খন্দকার মুক্তাদির (বিএনপি), সিলেট ২ আসনে তাহসিনা রুশদির লুনা (বিএনপি), সিলেট ৩ আসনে এম এ মালেক (বিএনপি), সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী (বিএনপি) সিলেট ৫ আসনে আবুল হাসান (মজলিস) এবং সিলেট ৬ আসনে এমরান আহমদ চৌধুরী (বিএনপি) জিততে চলছেন।

সুনামগঞ্জ ১ আসনে কামরুজ্জামান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ ২ আসনে নাসির উদ্দীন চৌধুরী (বিএনপি), সুনামগঞ্জ ৩ আসনে কয়সর আহমেদ (বিএনপি),
সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম নুরুল (বিএনপি), সুনামগঞ্জ ৫ আসনে কলিম উদ্দিন মিলন (বিএনপি) জয় পেতে যাচ্ছেন।

Manual7 Ad Code

মৌলভীবাজার ১ আসনে নাসির উদ্দিন মিঠু (বিএনপি), মৌলভীবাজার ২ আসনে শওকতুল ইসলাম শকু (বিএনপি), মৌলভীবাজার ৩ আসনে এম নাসের রহমান (বিএনপি), মৌলভীবাজার ৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)।

Manual1 Ad Code

হবিগঞ্জ ১ আসনে ড.রেজা কিবরিয়া (বিএনপি), হবিগঞ্জ ২ আসনে ডা.সাখাওত হাসান জীবন (বিএনপি), হবিগঞ্জ ৩ আসনে জি কে গউছ (বিএনপি), হবিগঞ্জ ৪ আসনে এস এম ফয়সল (বিএনপি) জয় পেতে যাচ্ছেন।

Manual2 Ad Code

শেয়ার করুন