Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিভাগের একটি আসনেও জয় পায়নি জামায়াত

admin

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট বিভাগের একটি আসনেও জয় পায়নি জামায়াত

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের একটিতেও জিতে পারেননি জামায়াত ইসলামের প্রার্থীরা। এই বিভাগ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে দলটিকে। তবে বিভাগের মধ্যেেকেবল একটি আসনে জামায়াত জোটের একজন প্রার্থী জয়ী হয়েছেন।

Manual7 Ad Code

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান। এ আসনে বিএনপি জোটের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে তার।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৫৮টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি আবুল হাসান (দেওয়াল ঘড়ি) প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫ হাজার ৮১৪ ভোট। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ) প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৫৮৪ ভোট। এতে করে ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ৬২৩০ ভোটে এগিয়ে রয়েছেন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট।

আর বাকী ১৮টি আসনেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা।

Manual6 Ad Code

সিলেট বিভাগের ১৯ আসনের মধ্যে ১০টিতে সরাসরি জামায়াত প্রার্থী দেয়েছিলো। অপর ৯ আসন জোটের অন্যান্য দলকে ছেড়ে দেওয়া হয়।

সিলেট জেলা : সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এর মধ্যে সিলেট-১ আসনে সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে বিএনপির এম এ মালিক, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। এছাড়া সিলেট-৫ আসনে ১১ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।

সুনামগঞ্জ জেলা : সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সবকটিতে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাসির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন মিলন বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার জেলা : মৌলভীবাজারেরও সবকটি আসনে বিজয়ী হয়েছে বিএনপি। মৌলভীবাজার-১ আসনে নাসির উদ্দিন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম. নাসের রহমান ও মৌলভীবাজার-৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।

Manual3 Ad Code

হবিগঞ্জ জেলা : সংসদীয় ৪টি আসনের সবকটিতে বিজয়ী হয়েছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৩ আসনে জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনে এসএম ফয়সল বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code

শেয়ার করুন