Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের দামামা, ইরানে সরকার পতনের ইঙ্গিত ট্রাম্পের

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুদ্ধের দামামা, ইরানে সরকার পতনের ইঙ্গিত ট্রাম্পের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

ইরানে সরকার পরিবর্তন নিয়ে নতুন করে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে সরকার পতন হবে সবচেয়ে ভালো ঘটনা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনই হবে সবচেয়ে ভালো জিনিস- যা ঘটতে পারে। ৪৭ বছর ধরে তারা শুধু আলোচনা করছে, কথা বলে যাচ্ছে, কথা বলছে।তাদের আলোচনার মধ্যেই আমরা অনেককে হারিয়েছি। কারও পা উড়ে গেছে, হাত উড়ে গেছে, মুখ উড়ে গেছে, বলেন ট্রাম্প।এ ছাড়া তিনি বলেছেন, তারা সঠিক চুক্তি করলে আমরা সেটা (হামলা) করব না- কিন্তু ঐতিহাসিকভাবে, তারা তা করেনি। তারা কথা বলতে চায় – কিন্তু এখন পর্যন্ত অনেক কথা বলে তারা কোনও পদক্ষেপ নেয়নি। আমি যদি একবার চুক্তিটি করতে পারি তাহলে এটা সবার জন্যই ভাল হবে।

ইরানে সরকার পরিবর্তন হলে কে দায়িত্ব নেবে- এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি এনিয়ে কথা বলতে চাইনা, এর জন্য মানুষ আছে।

Manual5 Ad Code

অন্যদিকে তেহরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শুক্রবার তিনি আরও বলেছেন, দ্বিতীয় বিমানবাহী রণতরী শিগগিরই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। এটি আগে থেকে আরব সাগরে অবস্থানরত আব্রাহাম লিঙ্কন রণতরীর সঙ্গে যুক্ত হবে।

Manual2 Ad Code

দ্বিতীয় রণতরীর মোতায়েনের ঘোষণা এমন এক সময়ে আসলো যখন ওমানে ও অন্যান্য মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে, তবে তা কোনো নির্দিষ্ট সমঝোতায় পৌঁছায়নি।

এদিকে ইরানও জানিয়েছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত।

Manual1 Ad Code

শেয়ার করুন