Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস উল্টে প্রাণ গেল একজনের, আহত ২০

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৫১ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
বাস উল্টে প্রাণ গেল একজনের, আহত ২০

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চলন্ত বাসের সামনে চলে আসা বাইসাইকেল আরোহীকে রক্ষা করতে গিয়ে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

নিহত যুবকের নাম লোকমান মিয়া (১৮)। তিনি বাহুবল উপজেলার বাটপাড়া গ্রামের বাসিন্দা।

Manual1 Ad Code

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকতার মিয়া জানান, ঢাকা থেকে সিলেট অভিমুখী ‘মিতালি পরিবহন’ (ঢাকা মেট্রো ব-১৫-৫১৯৩) নামের একটি বাস ডুবাঐ বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক বাইসাইকেল আরোহী মহাসড়ক পার হচ্ছিলেন। চালক দ্রুত গতিতে থাকা বাসটির ব্রেক চেপে আরোহীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়।

Manual5 Ad Code

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী লোকমান মিয়ার মৃত্যু হয়। বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আর্তনাদ শুরু হলে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ২০ জন আহত যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

শেয়ার করুন