Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কমলগঞ্জে কেটে নেওয়া সরকারি গাছ উদ্ধার করলো বন বিভাগ

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:০০ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৬:০০ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে কেটে নেওয়া সরকারি গাছ উদ্ধার করলো বন বিভাগ

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর শহরের ভানুগাছ রেলওয়ে স্টেশনের রেলক্রসিং সংলগ্ন সড়কের পাশ থেকে ৯টি আকাশমনি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটলে পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ তারিখ) সন্ধ্যায় কেটে নেওয়া গাছ উদ্ধার করেছে বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গভীর রাতে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার সড়কের পাশের সৌন্দর্য্য বর্ধনকারী গাছগুলো কেটে নেয় দুর্বৃত্তরা। গাছগুলোর খণ্ডাংশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপন গ্রামের নজব আলীর ছেলে মহসিন মিয়ার বাড়িতে রাখা আছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বন বিভাগ জানিয়েছে, তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মহসিন মিয়া ও মহিউদ্দিনের বাড়ি থেকে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার করা হয়। পরে সেগুলো বন বিভাগের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

স্থানীয়রা অভিযোগ করে জানান, এলাকায় প্রায়ই বনাঞ্চলের গাছ চুরি হলেও বন বিভাগ তেমন গুরুত্ব দেয় না। এখন রাস্তার পাশের গাছও কেটে নেওয়া হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রুমন আলী বলেন, গভীর রাতে গাছগুলো কেটে নেওয়া হয়। পরে বন বিভাগ উদ্ধার অভিযান চালালে আমি সহযোগিতা করি। ছোট-বড় মিলিয়ে প্রায় ২০ টুকরো গাছ উদ্ধার হয়েছে।

Manual6 Ad Code

পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদুর রহমান বুলু বলেন, এলাকার রাস্তার পাশের ৯টি গাছ কেটে নেওয়া হয়েছে। বন বিভাগ গাছগুলো উদ্ধার করেছে। দ্রুত সময়ে দুবৃর্ত্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

Manual3 Ad Code

কমলগঞ্জ রাজকান্দি রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার পাশ থেকে প্রায় ৯টি গাছ কেটে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে গাছগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual2 Ad Code

শেয়ার করুন