Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:২৭ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান মির্জা ফখরুলের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

Manual8 Ad Code

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ৬০ লাখের বেশি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, ১ হাজার ৭০০-এর বেশি গুম-খুন এবং জুলাই আন্দোলনে ২ হাজারের বেশি মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক ও গণতান্ত্রিক পরিবর্তন চায়। উদারপন্থি গণতন্ত্রের বিজয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসুন, আমাদের তরুণ নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। সবাই মিলে গণতন্ত্রের বাংলাদেশ গড়ে তুলি।

Manual3 Ad Code

শেয়ার করুন