Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট থেকে কারা থাকছেন নতুন মন্ত্রীসভায়?

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট থেকে কারা থাকছেন নতুন মন্ত্রীসভায়?

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

নির্বাচনে বিপুল সংখ্যাঘরিষ্টতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় ২৪ বছর পর সরকারের দায়িত্ব নিতে যাওয়া দলটির নতুন মন্ত্রীসভায় কারা থাকছেন এনিয়ে চলছে আলোচনা। আলোচনা চলছে সিলেটেও।

নির্বাচনে সিলেটে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। বিভাগের ১৯ আসনের ১৮টিতে জিতেছেন বিএনপির প্রার্থীরা। যাদের মধ্যে কয়েকজন প্রভাবশালী প্রার্থীও রয়েছেন। তারা মন্ত্রীসভায় ঠাঁই পেতে পারেন বলে আলোচনা রয়েছে। এছাড়া ট্যাকনোক্রেট কোটায় একজন ও জোটসঙ্গী অন্য দলের সিলেটের এক নেতাও মন্ত্রীসভায় থাকতে পারেন বলে আলোচনা রয়েছে।

এরমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জরুরী তলবে সিলেট থেকে কয়েকজন নেতা ঢাকা গিয়েছেন। তাদের মধ্যে খন্দকার আব্দুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, ড. রেজা কিবরিয়া, হুমায়ুন কবির প্রমুখ রয়েছেন বলে জানা গেছে।

তবে এবার সিলেট বিভাগের যেসব নেতার নাম মন্ত্রীসভায় থাকতে পারেন বলে আলোচনা চলছে তাদের বেশিরভাগের নামই আলোচিত হচ্ছে প্রতিমন্ত্রী হিসেবে।

Manual3 Ad Code

সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদীর। জাতীয় রাজনীতিতেও এ আসনটির আলাদা গুরুত্ব রয়েছে। এছাড়া মুক্তাদীরও শিক্ষিত ও সজ্জন নেতা হিসেবে পরিচিত। মন্ত্রীসভায় তার থাকার সম্ভাবনা রয়েছে।

সিলেট-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সিলেট সিটির টানা দুইবারের মেয়র আরিফ এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ভোটের মাঠে ম্যাজিক ম্যান হিসেবে পরিচিত এই নেতাকে এবার মন্ত্রীসভায় দেখা যেতে পারে আলোচনা চলছে।

Manual6 Ad Code

হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হওয়া ড. রেজা কিবরিয়াকেও দেখা যেতে পারে নতুন মন্ত্রীসভায়। অর্থনীতিবিদ রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। বাবার মন্ত্রণালয়েই তাকে দেখা যেতে পারে।
হবিগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত জিকে গউছকে নিয়েও আলোচনা চলছে। গউছ বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তার নেতৃত্বগুণ বেশ প্রসংশা কুড়িয়েছে।

Manual8 Ad Code

সিলেট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন হুমায়ুন। পরে এ আসনে বিএনপির মনোনয়ন পান তাহসীনা রুশদীর লুনা। আর হুমায়ুন কবিরকে দেয়া হয় পররাষ্ট্র বিষয়ক যুগ্ন মহাসচিবের পদ। নতুন মন্ত্রীসভায় যুক্তরাজ্য প্রবাসী এই নেতাও ট্যাকনোক্রেট কোটায় থাকতে পারেন বলে আলোচনা রয়েছে।

সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। দলীয় মনোনয়ন পান নি তিনি। তবে নির্বাচনে সিলেট জেলায় সমন্বয়কের দায়িত্ব পেয়ে বিএনপির বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিএনপি চেয়ারম্যান তারকে রহমান সিলেট সফরকালে কাইয়ুম চৌধুরীকে মূল্যায়নের আশ্বাস দেন। নতুন মন্ত্রীসভায় কাইয়ুম চৌধুরী ঠাঁই পেতে পারেন বলেও আলোচনা রয়েছে।

এছাড়া সিলেট-৫ আসনে হেরে যাওয়া বিএনপি জোটের সঙ্গী জমিয়ত নেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুকও ট্যাকনোক্রেট কোটায় ধর্ম মন্ত্রনালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে।

Manual6 Ad Code

সিলেট-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী। নির্বােনে দলীয় মনোনয়ন না পেলেও এবার ট্যাকনোক্রেট কোটায় তিনি মন্ত্রী হতে পারেন বলে আলোচনা রয়েছে। এছাড়া আলোচনায় আছে জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীর  নামও।

তবে কোনকিছুই এখনও নিশ্চিত নয়। শপথ গ্রহনের পরই নিশ্চিত হওয়া যাবে সিলেট থেকে কারা থাকছেন নতুন মন্ত্রীসভায়

শেয়ার করুন