Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কোনো কাজে আসেনি ৩৪ হাজার ৬শ’ ৫১ ভোট

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে কোনো কাজে আসেনি ৩৪ হাজার ৬শ’ ৫১ ভোট

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  সিলেটের ৬টি আসনে মোট ভোট পড়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৭২টি। এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা কিন্তু কম নয়। বাতিল হয়েছে ৩৪ হাজার ৬শ’ ৫১টি।

Manual7 Ad Code

সবচেয়ে বেশী বাতিল হয়েছে সিলেট-১ (নগর-সদর) আসনে। আর সবচেয়ে কম ভোট বাতিল হয়েছে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে।

সিলেট-১ (নগর-সদর) আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ২৫ হাজার ৫৫৯টি। তবে বিধিসম্মত না হওয়ায় বাতিল হয়েছে ৭ হাজার ৫২৩টি ভোট। প্রদত্ত বৈধ ভোট ৪৭ দশমিক ৮১ শতাংশ।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মোট ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫০৭টি। এরমধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৪শ’ ৫১টি। প্রদত্ত বৈধ ভোট ৪৪ দশমিক ৫৯ শতাংশ।

Manual1 Ad Code

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে মোট ভোট পড়েছে, ২ লাখ ৪ হাজার ৬৪৭টি। এরমধ্যে বাতিল হয়েছে ৫ হাজার ৬টি। প্রদত্ত বৈধ ভোট ৪৯ দশমিক ২০ শতাংশ।

সিলেট-৪  (জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৭ হাজার ৬৬৫টি। এরমধ্যে বাতিল হয়েছে ৭ হাজার ৭৭টি। প্রদত্ত বৈধ ভোট ৫২ দশমিক ৭৫ শতাংশ।

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৫১৮টি। এরমধ্যে বাতিল হয়েছে ৪ হাজার ৭৬৬টি। প্রদত্ত বৈধ ভোট ৪৯ দশমিক ৩৩ শতাংশ।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৬৯৬টি। এরমধ্যে বাতিল হয়েছে ৫ হজাার ৮০৮টি। প্রদত্ত বৈধ ভোট ৪৭ দশমিক ৮৭ শতাংশ।

Manual7 Ad Code

শেয়ার করুন