Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারণ হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:১০ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:১০ অপরাহ্ণ

ফলো করুন-
বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারণ হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনারা যেভাবে চান সেভাবে হবে। এছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য এখন পর্যন্ত ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে। রাজধানীর মিন্টো রোড, হেয়ার রোড, ধানমণ্ডি ও গুলশান মিলিয়ে এই বাড়িগুলো প্রস্তুত করা হয়েছে- এমনটাই জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

তবে প্রধানমন্ত্রীর বাসভবন কোনটা হবে, সেটা এখনো নিশ্চিত করা হয়নি জানিয়ে আদিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যেখানে পছন্দ করবেন, সেখানে তার বাসভবনের ব্যবস্থা করা হবে।

Manual5 Ad Code

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছিল উল্লেখ করে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা বলেন, ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন সেটি থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। নিজেদের কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি।তিনি বলেন, অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় সংস্কার সম্পন্ন হয়নি। আশা করি সেগুলো সম্পন্ন হবে।

Manual6 Ad Code

শেয়ার করুন