Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা ডেকেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে হবে এই সভা।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথের পর বিকালে সংসদে দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে।

Manual8 Ad Code

শেয়ার করুন