Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান?

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও মন্ত্রী-এমপিদের বেতন কত, কী কী সুবিধা পান?

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি শিগগিরই সরকার গঠন করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।নতুন সরকার গঠনকে ঘিরে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে। নির্বাচন-পরবর্তী সময়ে এ বিষয়ে সাধারণ মানুষের আগ্রহ আরও বাড়ে।

সরকারি কাঠামো অনুযায়ী দেশে সর্বোচ্চ বেতন পান বাংলাদেশের রাষ্ট্রপতি। তিনি মাসিক মূল বেতন হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা পান। বাংলাদেশের প্রধানমন্ত্রী পান ১ লাখ ১৫ হাজার টাকা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি দায়িত্ব-সংক্রান্ত যাবতীয় ব্যয় রাষ্ট্র বহন করে।

প্রধানমন্ত্রী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া বাবদ মাসে ১ লাখ টাকা পেয়ে থাকেন। তবে সরকারি বাসভবনে অবস্থান করলে এ ভাতা প্রযোজ্য হয় না। এছাড়া তিনি দৈনিক ৩ হাজার টাকা ভাতা, বিমান ভ্রমণের জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল সুবিধা পান।

জাতীয় সংসদের স্পিকার মাসিক ১ লাখ ১২ হাজার টাকা বেতন পান। এরপরের অবস্থানে রয়েছেন প্রধান বিচারপতি, যার মাসিক বেতন ১ লাখ ১০ হাজার টাকা। মন্ত্রীরা মাসে ১ লাখ ৫ হাজার টাকা এবং প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা বেতন পান। একই পরিমাণ বেতন পান ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও বিরোধী দলীয় নেতা। উপমন্ত্রীরা মাসিক ৮৬ হাজার ৫০০ টাকা পান।

Manual5 Ad Code

সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা। এর বাইরে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিলসহ বিভিন্ন খাতে ভাতা পান তারা। পাশাপাশি সংসদ সদস্যরা বিমা সুবিধার আওতায় থাকেন।

Manual1 Ad Code

দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি সুবিধা পান, যা পরিবহন পুল থেকে সরবরাহ করা হয়। সরকারি প্রয়োজনে ভ্রমণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বা দপ্তর থেকে জিপ গাড়িও ব্যবহার করতে পারেন তারা।

Manual6 Ad Code

জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। দেশের ভেতরে সফরের ক্ষেত্রে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দৈনিক ২ হাজার টাকা এবং উপমন্ত্রীরা দেড় হাজার টাকা ভাতা পান।

Manual5 Ad Code

আইন অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপসচিব পদমর্যাদার একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারী একান্ত সচিব এবং সরকারি কাঠামোর বাইরে নিজ পছন্দের একজন সহকারী একান্ত সচিব নিয়োগের সুযোগ পান। এছাড়া দুইজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন জমাদার, একজন আরদালি, দুইজন অফিস সহায়ক ও একজন পাচক সুবিধা পান তারা।

প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা একজন একান্ত সচিব, একজন ব্যক্তিগত সহকারী, একজন জমাদার, একজন আরদালি ও একজন অফিস সহায়ক পান। পাশাপাশি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি ব্যবস্থাপনায় একটি করে মুঠোফোন সুবিধাও ভোগ করেন।

শেয়ার করুন