Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোনো ছাড় নেই: জামায়াত আমির

admin

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১০ অপরাহ্ণ

ফলো করুন-
জুলাই আকাঙ্ক্ষা পূর্ণ করতে কোনো ছাড় নেই: জামায়াত আমির

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ। এ পরিস্থিতি থেকে জনগণকে উদ্ধার করতে সরকারি দল আন্তরিকভাবে উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের দায়িত্ব।”সোমবার (১৭ ফেব্রুয়ারি) মগবাজার আল ফালাহ মিলনায়তনে জামায়তের বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, “জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় দেয়া হবে না। পুরো জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে। জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয়, তবে এটি জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমরা জুলাই আকাঙ্ক্ষাকে ভুলে যাই, তবে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে। আমরা চাই, যে কারণে জুলাই ফিরে এসেছে, সেই কারণ যেন আর দ্বিতীয়বার তৈরি না হয়।”

Manual7 Ad Code

ডা. শফিকুর রহমান অতীতে জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়ার আগেই তাদের স্মরণ করেন। তিনি বলেন, “বৈষম্য সৃষ্টি ও ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর না হওয়ায় মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল। সেই যুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি।”

তিনি জনগণকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দেশবাসী, বিশেষ করে যারা আমাদের সমর্থন দিয়েছেন এবং ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন, তাদের সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। নির্বাচনের ফলাফলে জনগণের প্রত্যাশা পূর্ণ প্রতিফলন হোক বা না হোক, আমরা বিরোধী দল হিসেবে সর্বোচ্চ তৎপরতা দেখাবো।”

Manual4 Ad Code

ডা. শফিকুর রহমান আরও বলেন, “অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়নি। তবে সরকারি ও বিরোধী দল যদি দায়িত্বশীল আচরণ করে, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এটি অর্জনে অনেক চ্যালেঞ্জ থাকলেও আন্তরিকতা থাকলে আমরা সফল হবো ইনশাআল্লাহ।”

Manual8 Ad Code

শেয়ার করুন