Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুমিয়ে থাকা বাবা-মায়ের পাশ থেকে সন্তান চুরি!

admin

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪১ অপরাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ০৩:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
ঘুমিয়ে থাকা বাবা-মায়ের পাশ থেকে সন্তান চুরি!

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে একটি ছাপরা ঘরে ঘুমিয়ে থাকা বাবা-মায়ের পাশ থেকে তাদের ২১ দিন বয়সী কন্যা সন্তান চুরি হয়ে গেছে।

Manual8 Ad Code

শিশুটির বাবা জেলা শহরের হরিপুর এলাকার বাসিন্দা মো. বাবুল মিয়া এ বিষয়ে রোববার (৩ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর চুরি যাওয়া নবজাতক উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে বলে থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক জানিয়েছেন।

Manual2 Ad Code

নবজাতকের নাম নুসরাত জাহান ফাতেমা। বাবুল মিয়া ও লিজা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান সে। একমাত্র মেয়ে হারানোর শোকে তারা এখন পাগলপ্রায়।

থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, ওই দম্পতি গত শনিবার দিনগত রাত দুইটার দিকে আড়াই বছর বয়সী ছেলে রবিউল মিয়া ও একুশ দিনের ফারজানাকে নিয়ে একই খাটে ঘুমিয়েছিলেন। মা রোববার ভোর ৪টার দিকে মেয়েকে দুধ খাওয়ানোর জন্য ওঠে দেখেন সে খাটে নেই এবং ছাপরা ঘরের জানালা খোলা। এরপর থেকে খোঁজাখুজি করে কোনো সন্ধান না পাওয়ায় তারা পুলিশের শরণাপন্ন হয়েছেন।

এদিকে, রাতে অভিযোগ পাওয়ার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন।

বাবুল মিয়া জানান, নবজাতক সন্তানকে হারিয়ে তিনি ও তার স্ত্রী দিশেহারা হয়ে পড়েছেন। নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন মা লিজা।

Manual6 Ad Code

এ বিষয়ে এসআই মমিনুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমেছে। নবজাতকটিকে উদ্ধার এবং কেউ যদি চুরি করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতাও চলছে।

এলাকার বাসিন্দা রিকশাচালক নিয়ামত উল্ল্যা জানান, হরিপুর এলাকায় প্রায়ই বিভিন্ন বাসায় চুরির ঘটনা ঘটে। কিন্তু শিশু চুরি হওয়ার ঘটনা এর আগে ঘটেনি। ঘরের জানালা খুলে নবজাতক চুরির হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

বাবুল মিয়া ও লিজা বেগমের স্থায়ী ঠিকানা হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায়। হরিপুরে ছাপরা ঘরটি ভাড়া নিয়ে তারা বসবাস করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

শেয়ার করুন