Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দিলেন অর্থমন্ত্রী

admin

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
চট্টগ্রাম বন্দর থেকে চার দিনের মধ্যে পণ্য খালাসের নির্দেশ দিলেন অর্থমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

আমদানি করা কাঁচামাল ও পণ্য চার দিনের মধ্যে যাতে শুল্কায়ন হয়, সে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ইউজারস ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এই নির্দেশ দেন। আমীর খসরু বলেন, ব্যবহারকারীদের নিয়ে বৈঠকে অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে। আন্তমন্ত্রণালয় সিদ্ধান্তের প্রয়োজন থাকায় কিছু সমস্যা সমাধানে কয়েক দিন সময় লাগবে। এসব সমস্যার সমাধান হলে বন্দরের কার্যক্রমে গতি আসবে। দ্রুত পণ্য খালাস হবে। পণ্য খালাস দ্রুত হলে খরচ কমে আসবে।

দেশের প্রধান সমুদ্রবন্দরে অধিকাংশ স্ক্যানিং মেশিন দীর্ঘদিন অচল থাকায় ক্ষোভ প্রকাশ করে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের দ্রুত সেগুলো সচলের নির্দেশ দিয়ে অর্থমন্ত্রী বলেন, এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কীভাবে দিনের পর দিন অচল থাকে? এ ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পণ্যজট ও ধীরগতির সরবরাহের অন্যতম কারণ এসব স্ক্যানিং মেশিনের অচলাবস্থা।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল বন্দরনগরী চট্টগ্রামে আমীর খসরুর প্রথম সফর। এসময় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার শফিউদ্দিন, এডিশনাল কমিশনার তাফসির উদ্দিন ভূঁইয়া, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার এন্ড মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহসহ বন্দরের বিভিন্ন স্টেক হোল্ডার ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

শেয়ার করুন